হাদিস · 2964

এক চতুর্থাংশ দীনার বা তার চেয়ে বেশি পরিমাণ চুরির জন্যে হাত কাটা হবে।

عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها قَالَت: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا».

‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“এক চতুর্থাংশ দীনার বা তার চেয়ে বেশি পরিমাণ চুরির জন্যে হাত কাটা হবে।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, চোরের হাত কাটা হবে যদি সে সোনার দীনারের এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি মূল্যের জিনিস চুরি করে। এটি প্রায় ১.০৬ গ্রাম সোনার মূল্যের সমতুল্য।

হাদিসের শিক্ষা

  • চুরি করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
  • আল্লাহ তা'আলা চোরের শাস্তি নির্ধারণ করেছেন, তা হলো তার হাত কাটা; যেমন তিনি বলেন: 'পুরুষ চোর ও নারী চোর, তোমরা তাদের উভয়ের হাত কেটে দাও' (সূরা আল-মায়িদা: ৩৮)। আর হাদীসে এই শাস্তির শর্তাবলি ব্যাখ্যা করা হয়েছে।
  • হাদিসে 'হাত' বলতে কব্জি থেকে হাতের অংশ কাটা বোঝানো হয়েছে, যা বাহুর সাথে সংযুক্ত থাকে।
  • চোরের হাত কাটার মধ্যে হিকমত হলো মানুষের সম্পদ রক্ষা করা এবং অন্যায়কারীদেরকে সতর্ক করা।
  • দীনার হলো সোনার একটি ওজন, যা বর্তমানে ২৪ ক্যারেট সোনার ৪.২৫ গ্রামের সমান। সুতরাং, এক চতুর্থাংশ দীনার প্রায় এক গ্রামের কিছু বেশি।

চুরির শাস্তি

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়