হাদিস · 2759

হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বশ্রেষ্ট আমল হিসেবে জানি, তাহলে আমরা কি জিহাদ করব না? তিনি বললেন: “না, তবে সর্বশ্রেষ্ট জিহাদ হচ্ছে- মাবরূর হজ।

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لَا، لَكُنَّ أَفْضَلُ الجِهَادِ: حَجٌّ مَبْرُورٌ».

উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ রদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন:

হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বশ্রেষ্ট আমল হিসেবে জানি, তাহলে আমরা কি জিহাদ করব না? তিনি বললেন: “না, তবে সর্বশ্রেষ্ট জিহাদ হচ্ছে- মাবরূর হজ।”

সহিহ সূত্র: বুখারি · رواه البخاري

ব্যাখ্যা

সাহাবীগণ -রদিয়াল্লাহু আনহুম- আল্লাহর রাস্তায় জিহাদ এবং শত্রুর সাথে যুদ্ধ করাকে সর্বশ্রেষ্ট আমল হিসেবে বিবেচনা করতেন। তাই ‘আয়িশাহ রদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, তারা (মহিলারা) কি জিহাদ করবেন না?

তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের জন্য উপযুক্ত সর্বোত্তম জিহাদের কথা বর্ণনা করলেন, আর তা হল: মাবরূর হজ, যা কিতাব ও সুন্নাহ অনুযায়ী করা হয় এবং সেটি গুনাহ এবং রিয়া থেকেও মুক্ত।

হাদিসের শিক্ষা

  • পুরুষদের জন্য জিহাদ হচ্ছে সর্বোত্তম আমলের মধ্যে অন্যতম।
  • নারীদের জন্য হজ করা জিহাদ অপেক্ষা উত্তম, আর হজ তাদের জন্য সর্বোত্তম আমলসমূহের অন্তর্ভুক্ত।
  • আমলসমূহ আমলকারীর ভিন্নতা সাপেক্ষে বিভিন্ন রকম ও মর্যাদাগত তারতম্য হয়।
  • হজকে জিহাদ হিসেবে নামকরণ করা হয়েছে; কারণ এটা নফসের সাথে জিহাদ, এখানে সম্পদ ব্যয়ের বিষয় থাকে, শারিরীক সামর্থ প্রয়োজন হয় আর এটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের ন্যায় দৈহিক ও আর্থিক ইবাদাত।

হজ ও উমরার ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়