হাদিস · 11256
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাতে {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} এবং {قُلْ هُوَ اللهُ أَحَدٌ} পাঠ করেছেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ}، وَ{قُلْ هُوَ اللهُ أَحَدٌ}.
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাতে {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} এবং {قُلْ هُوَ اللهُ أَحَدٌ} পাঠ করেছেন।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত রাতিব সালাতে ফাতিহার পর প্রথম রাকাতে {قل يا أيها الكافرون} (কাফিরুন) দ্বিতীয় রাকাতে {قل هو الله أحد} (ইখলাস) পড়তেন।
হাদিসের শিক্ষা
- ফজরে সুন্নাতে ফাতিহার পর এই দুই সূরা পড়া মুস্তাহাব।
- এই দু’টি সূরাকে সূরা ইখলাস বলা হয়; কারণ সূরা কাফিরুনে মুশরিকরা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তার সবকিছু থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়েছে এবং তারা আল্লাহর বান্দা নয়, কারণ তাদের শিরক তাদের আমলকে বরবাদ করে দিবে। বস্তুত আল্লাহ তা‘আলাই সকল ইবাদতের হকদার আর সূরা ইখলাসে আল্লাহর তাওহীদ, ইখলাস ও তার সিফাতের বর্ণনা রয়েছে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন