হাদিস · 11169

আল-হাসান এবং আল-হুসাইন হলেন জান্নাতবাসী যুবকদের সরদার”।

عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الحَسَن والحُسَيْن سَيِّدا شَباب أهْل الجنة».

আবু সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"আল-হাসান এবং আল-হুসাইন হলেন জান্নাতবাসী যুবকদের সরদার”।

সহিহ সূত্র: তিরমিযি ও আহমাদ · رواه الترمذي وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, তার দু’জন নাতী আলী ইবনু আবু তালিব ও ফাতিমা বিনতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম দু’জনই ফযীলতের দিক থেকে যারা যুবক অবস্থায় মারা যাবে এবং জান্নাতে প্রবেশ করবে তাদের সরদার হবে, অথবা তারা উভয় নবী ও রাশেদ খলীফা বাদে জান্নাতের সব যুবকের সরদার হবে।

হাদিসের শিক্ষা

  • এতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার স্পষ্ট ফজিলত রয়েছে।
  • হাদীসের আরও অর্থ করা হয়েছে: তারা হাদীস বলার সময় যুবকদের মধ্য হতে যারা জান্নাতী তাদের সরদার, অথবা তারা দু’জন যাদের জন্য সাধারণ ফজিলত প্রমাণিত হয়নি যেমন নবী ও খলীফাগণ তাদের সরদার, অথবা তারা তাদের সরদার যারা যৌবন এবং পুরুষত্বের গুণাবলীর অধিকারী, যেমন বীরত্ব, উদারতা এবং সাহস। যুবক দ্বারা যৌবনের বয়সকে নির্দেশ করা হয়নি; কারণ হাসান এবং হুসাইন উভয়ই বৃদ্ধ বয়সে মারা গেছেন।

আহলে বাইতের ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়