হাদিস · 10897

মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

عَنْ أَنَسٍ رَضيَ اللهُ عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ».

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

“মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

সহিহ সূত্র: আবু দাউদ, নাসায়ি ও ইবনু মাজাহ · رواه أبو داود والنسائي وابن ماجه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: কিয়ামত নিকটবর্তী এবং দুনিয়ার শেষ হওয়ার লক্ষণগুলির মধ্যে একটি হল লোকেরা তাদের মসজিদের সাজসজ্জা নিয়ে গর্ব করবে, অথবা আল্লাহর যিকিরের জন্য নির্মিত মসজিদের অভ্যন্তরে তাদের পার্থিব বিষয় নিয়ে গর্ব করবে।

হাদিসের শিক্ষা

  • মসজিদ নিয়ে গর্ব করা হারাম এবং এটি একটি অগ্রহণযোগ্য কাজ। কারণ এটা আল্লাহর জন্য করা হয়নি।
  • রং, রঞ্জক, খোদাই এবং লেখা দিয়ে মসজিদ সাজানো নিষেধ। কারণ এর দিকে দৃষ্টির ফলে মুসল্লিগণ অন্য মনস্ক হয়।
  • আস-সিন্দি বলেন: এই হাদীসটি এমন একটি হাদীস যার সত্যতা বর্তমান অবস্থা দ্বারা প্রমাণিত এবং এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আশ্চর্যজনক অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি।

মসজিদের বিধানসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়