হাদিস · 10645
কবরস্থান এবং গোসল খানা ছাড়া সমগ্র যমীন মসজিদ।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعًا: «الأرض كُلُّها مسجد إلا المَقْبَرة والحَمَّام».
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: কবরস্থান এবং গোসল খানা ছাড়া সমগ্র যমীন মসজিদ।
ব্যাখ্যা
সমগ্র যমীন সালাতের স্থান। তবে যে সব জায়গায় মরা মানুষ দাফন করা হয়। কবরের দেয়াল যতটুকুকে সামিল করে এবং ঐ স্থান যেখানে আরোগ্য লাভের জন্য গরম পানি দিয়ে গোসল করা হয় তাও এর অন্তর্ভুক্ত। ইমাম নববী বলেন, শয়তানের কেন্দ্রসমূহে সালাত আদায় সবার ঐক্যমতে মাকরূহ। আর তা হলো যেমন, মদ ও নেশার স্থান, জুয়ার স্থান এবং এ ধরনের অশ্লীল ও অপকর্মের স্থান, গীর্জা, মন্দির ও নাপাক স্থান ইত্যাদি।
তাওহীদুল উলুহিয়্যাহসালাতের শর্তসমূহ
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন